২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বেতন কাঠামো ঘোষণা নভেম্বরে

নভেম্বরের প্রথম সপ্তাহে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নভেম্বরের প্রথম সপ্তাহে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তবে রোববার সচিবালয়ে অনুষ্ঠিত সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসেই পে-স্কেল ঘোষণার কথা জানিয়ে বলেন, "ঘোষিত পে-স্কেল এ বছরের জুলাই থেকেই কার্যকর হবে।" চলতি মাসের (অক্টোবর) মধ্যে পে-স্কেল ঘোষণা করা সম্ভব হবে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "আমি ও আমার সচিব (অর্থসচিব) বেশ কয়েকদিন দেশের বাইরে থাকায় এ সংক্রান্ত কাজ সমন্বয় করতে কিছুটা দেরি হয়েছে।" "তবে আগামী মাসের প্রথম সপ্তাহে নতুন পে-স্কেল ঘোষণা করা সম্ভব হবে।" গত ১১ অক্টোবর মুহিত জানিয়েছিলেন, আগামী এক মাসের মধ্যে পে-স্কেল ঘোষণা করা হবে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে (২০০৮ সালের সেপ্টেম্বর মাসে) সাবেক সচিব মোস্তাফিজুর রহমানকে প্রধান করে পে-কমিশন গঠন করা হয়। কমিশন এপ্রিল মাসের শেষের দিকে অর্থমন্ত্রীর কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রতিবেদনে সর্বোচ্চ বেতন ৪৫ হাজার টাকা ও সর্বনিম্ন বেতন চার হাজার ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়। এরপর সচিব কমিটি ওই প্রতিবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ বেতন ৩৯ হাজার টাকা ও সর্বনিম্ন বেতন চার হাজার ১৫০ টাকা করার প্রস্তাব করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এসএইচ/১৬১১ ঘ.