২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএও-র পদক পেলেন চ্যানেল আই'র শাইখ সিরাজ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এএইচ বর্মা পুরষ্কারে ভূষিত হয়েছেন টেলিভিশন চ্যানেল আই'র বার্তা বিভাগের পরিচালক শাইখ সিরাজ। ফ্রান্সের লেটিসা ক্লেভরিউলের সঙ্গে যৌথভাবে এ পুরষ্কার জিতেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এএইচ বর্মা পুরষ্কারে ভূষিত হয়েছেন টেলিভিশন চ্যানেল আই'র বার্তা বিভাগের পরিচালক শাইখ সিরাজ। ফ্রান্সের লেটিসা ক্লেভরিউলের সঙ্গে যৌথভাবে এ পুরষ্কার জিতেছেন তিনি। ইতালীর রোমে এফএও'র সদরদপ্তরে শুক্রবার বিশ্ব খাদ্য দিবসে শাইখ সিরাজের নাম ঘোষণা করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকার্স। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১৮ নভেম্বর এফএও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সংস্থার মহাপরিচালক নির্বাচিতদের হাতে পদক তুলে দেবেন। অ্যাড স্পাইকার্স বলেন, "১০ বছর আগে ১৯৯৯ সালে কৃষিক্ষেত্রে উন্নয়নে অনন্য নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রধানদের জন্য সর্বোচ্চ সম্মানসূচক পদক 'সেরেস মেডেল' প্রাপ্তির পর এটি কোনো বাংলাদেশীর পক্ষে আরেকটি মাইলফলক।" ১৯৭৯ সাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতি দুই বছর অন্তর কৃষি ও পল্লী উন্নয়নে জনগণের সচেতনতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি স্বরূপ সাংবাদিকদের এ পদক দিয়ে আসছে। শাইখ সিরাজ দীর্ঘদিন ধরে টিভির জন্য কৃষি বিষয়ক অনুষ্ঠান তৈরি ও উপস্থাপনা করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/১৯৩০ঘ.