২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরতে আশ্বাস পেয়েছে ঢাকা

বিভিন্ন দেশে পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের ফিরিয়ে আনতে ওই সব দেশের সহায়তার আশ্বাস পেয়েছে ঢাকা। সিঙ্গাপুরে ইন্টারপোলের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে শনিবার রাতে ঢাকায় ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "বিভিন্ন দেশের মন্ত্রীপর্যায়ের বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনার সময় আমি বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে তাদের সহযোগিতা চেয়েছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 06:55 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দেশে পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের ফিরিয়ে আনতে ওই সব দেশের সহায়তার আশ্বাস পেয়েছে ঢাকা। সিঙ্গাপুরে ইন্টারপোলের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে শনিবার রাতে ঢাকায় ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "বিভিন্ন দেশের মন্ত্রীপর্যায়ের বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনার সময় আমি বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে তাদের সহযোগিতা চেয়েছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন। "এছাড়া ইন্টারপোলের অধিবেশনেও আমি বিষয়টি উত্থাপন করেছি।" তিনি আরও বলেন, "বঙ্গবন্ধুর হত্যাকারী যারা বিভিন্ন দেশে পালিয়ে আছে এবং দণ্ডপ্রাপ্ত আসামি, তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছি। এদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশও জারি করেছে। "জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও ইন্টারপোলের সভাপতির সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে। এ উদ্যোগ ফলপ্রসূ হবে বলে আশা করছি।" সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এর সময় স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ছিলেন। গত ১০ অক্টোবর রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরে ইন্টারপোলের সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন। ১১-১৫ অক্টোবর অনুষ্ঠিত এ অধিবেশনে ইন্টারপোল সভাপতি খু বুন ও মহাসচিব রোনাল্ড কে নোবেলসহ বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের প্রতিনিধিদের পাশাপাশি একশ'৮৭ টি সদস্য দেশের পুলিশ প্রধান অংশ নেন। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টে আপিল শুনানি শুরু হয়েছে। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ বেশ কয়েকজন বিদেশে পালিয়ে আছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এসএইচ/০০৫৫ ঘ.