২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সূতা কারখানার গুদামে আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকায় শনিবার বিকেলে একটি সূতা কারখানার গুদামে আগুন লেগে বেশ কিছু তুলা ও রাসায়নিক দ্রব্য পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

গাজীপুর, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকায় শনিবার বিকেলে একটি সূতা কারখানার গুদামে আগুন লেগে বেশ কিছু তুলা ও রাসায়নিক দ্রব্য পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান, বৈদ্যুতিক যন্ত্রের ত্র"টির কারণে ট্রান্সপারেন্ট কটন নামের কারখানাটির তুলার গুদামে আগুনের সূত্রপাত বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তিনি জানান, বিকেল ৬টার দিকে আগুনের খবর পেয়ে গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে যায়। রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার মালিক মোফাজ্জল হোসেন দাবি করেন, আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২০ ঘ.