ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৬-তম জন্মদিন রোববার।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবনে শেখ রাসেলের জন্ম।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে রোববার সকাল আটটায় বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অপর্ণ, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাবা-মা আর পরিবারের সদস্যদের সঙ্গে ঘাতকরা ১০ বছরের শিশূ শেখ রাসেলকেও হত্যা করে। শেখ রাসেল সে সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলো। ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফূল ইসলাম এক বিবৃতিতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/২১২৩ ঘ.
bdnews24