২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৩৫ লাখ জাল রুপিসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকা থেকে ৩৫ লাখ ভারতীয় জাল রুপিসহ আকরাম হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী এলাকা থেকে ৩৫ লাখ ভারতীয় জাল রুপিসহ আকরাম হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৪ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সাড়ে ১২টার দিকে পল্লবীর কালাপানি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই যুবককে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৩৫ লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।" র‌্যাবের ধারণা এর পেছনে একটি চক্র রয়েছে। চক্রের মূল হোতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসএইচ/২০৪০ ঘ.