২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ভারতীয় সারসহ গ্রেপ্তার ৫

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকা থেকে শুক্রবার সকালে একটি ট্রাকভর্তি ভারতীয় সারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 05:31 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

লালমনিরহাট, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকা থেকে শুক্রবার সকালে একটি ট্রাকভর্তি ভারতীয় সারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রামের শিবরাম গ্রামের বাবুল আক্তার (৪০), ভেলাকোপা গ্রামের হাসু মিয়া (২২), চামড়া গোলা এলাকার মোজাম্মেল হক (২৭), ট্রাক চালক মন্টু মিয়া (৩০) এবং লালমনিরহাট সদরের মিলন বাজার গ্রামের বাবুল (৩৫)। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে পুলিশ একটি ট্রাক ভর্তি ভারতীয় এমওপি সার আটক করে। উদ্ধার করা সারের মূল্য প্রায় দুই লাখ টাকা। গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।