২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের ন্যাশনাল ব্যাংক থেকে লুট হওয়া আরও টাকা উদ্ধার

নাটোরের ন্যাশনাল ব্যাংক থেকে লুট হওয়া এক কোটি ৬২ লাখ টাকার মধ্যে আরও সাড়ে সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

নাটোর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের ন্যাশনাল ব্যাংক থেকে লুট হওয়া এক কোটি ৬২ লাখ টাকার মধ্যে আরও সাড়ে সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে ব্যাংকের নৈশ প্রহরী জুলফিকারের বাগাতিপাড়ার বাড়ি থেকে এই টাকা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মকবুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত নৈশ প্রহরী জুলফিকার আলীর স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার ভোরে জেলার বাগাতিপাড়া উপজেলায় তার বাড়ির ভেতরে টিনের ভাজে লুকিয়ে রাখা অবস্থায় টাকাগুলি উদ্ধার করা হয়। এর আগে ওই নৈশ প্রহরীর বড় ভাই আসাদুজ্জামানের বাড়ি থেকে সাড়ে সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছিল। গত ৭ সেপ্টেম্বর নাটোর শহরের ন্যাশনাল ব্যাংক থেকে দুর্বৃত্তরা এক কোটি ৬২ লাখ টাকা লুট করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৫ ঘ.