ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নর্দ্দা এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে শাহানাজ আক্তার সুরভী (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গুলশান থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, বিকেলে নিহতের স্বামী হেলালউদ্দীন পুলিশকে খবর দিলে নর্দ্দার ক ২৪/বি সরকার বাড়ি এলাকার বাসা থেকে সুরভীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পেশায় গাড়ি ব্যবসায়ী হেলালউদ্দীন পুলিশকে জানায়, সকালে তিনি ব্যবসার কাজে বাসার বাইরে চলে যান। বিকেলে এসে দেখেন তার স্ত্রী ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
তাদের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24