২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষানীতি: বঙ্গবন্ধুর নামের আগে 'জাতির জনক' সংযুক্তির প্রস্তাব

প্রস্তাবিত শিক্ষানীতিতে বঙ্গবন্ধুর নামের আগে 'জাতির জনক' সংযোজন, প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক এবং কলেজ শিক্ষকদের মানের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নসহ বেশকিছু বিষয়ে শিক্ষানীতি প্রণয়ন কমিটিকে প্রস্তাবনা দেবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত শিক্ষানীতিতে বঙ্গবন্ধুর নামের আগে 'জাতির জনক' সংযোজন, প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক এবং কলেজ শিক্ষকদের মানের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নসহ বেশকিছু বিষয়ে শিক্ষানীতি প্রণয়ন কমিটিকে প্রস্তাবনা দেবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে দিনব্যাপী কর্মশালা শেষে পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রদীপ হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন। পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম আলোর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খসড়া শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান, নায়েম-এর পরিচালক অধ্যাপক শেখ ইকরামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যক্ষ ফারুক আহমেদ প্রমুখ। কর্মশালায় সারাদেশ থেকে আসা প্রতিনিধিরা খসড়া শিক্ষানীতির উপর তাদের মত প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২২৪১ ঘ.