২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মিয়ানমারের আরও ১১ নাগরিক আটক

অনুপ্রবেশের অভিযোগে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা থেকে বৃহস্পতিবার মিয়ানমারের আরও ১১ নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বান্দরবান সদর উপজেলার মাঝেরপাড়া ও হলুদিয়া এলাকা থেকে ২১ জন এবং আলীকদমের আমতলীতে অভিযান চালিয়ে ১২ জনসহ ৩৩ জন রোহিঙ্গাকে আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

বান্দরবান, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুপ্রবেশের অভিযোগে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা থেকে বৃহস্পতিবার মিয়ানমারের আরও ১১ নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বান্দরবান সদর উপজেলার মাঝেরপাড়া ও হলুদিয়া এলাকা থেকে ২১ জন এবং আলীকদমের আমতলীতে অভিযান চালিয়ে ১২ জনসহ ৩৩ জন রোহিঙ্গাকে আটক করে। আলীকদম উপজেলায় সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের আমতলী এলাকা থেকে দু'শিশুসহ ১২ জন মিয়ানমারের নাগরিককে আটক করে। এরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান বলে জিজ্ঞাসাবাদে স্বীকারা করেছেন। বৃহস্পতিবার আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করে নানা স্থানে ছড়িয়ে পড়েন। লামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লামা উপজেলার ফাঁসিয়াখালীতে অভিযান চালিয়ে এই ১১ ব্যক্তিকে আটক করে। আটককৃতরা হলেন- নজির আহাম্মদ (৩৮), গফুর (২২), আবুল বশর (৫০), সৈয়দ আহম্মদ (৪৫), সৈয়দ বাশার (২৫), মো. ইউনুছ (৩০), ছগির আহম্মদ (২৫), মোস্তাক আহমদ (১৩), খালেদ হোসেন (১৮), সৈয়দ মো. ইউনুছ (২০) এবং নুর মোহাম্মদ (১৮)। ওসি জানান, আটককৃতদের লামা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেলস ব্যাটালিয়নের মাধ্যমে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য বিডিআর এর কাছে হস্তান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১২ ঘ.