২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

নগরীর ফিরিঙ্গী বাজার ব্রিজঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করার সময় বুধবার দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ফিরিঙ্গী বাজার ব্রিজঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করার সময় বুধবার দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর ফিরিঙ্গী বাজার ঘাট থেকে কোতোয়ালী থানা পুলিশ হৃদয় (১০) ও লাকী (৮) নামের দুই শিশুর লাশ উদ্ধার করে। হৃদয় নগরীর আলকরণ এলাকার ৩ নম্বর গলির মোহাম্মদ এরশাদ এবং লাকী একই এলাকার মোহাম্মদ হানিফের কন্যা। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফিরিঙ্গী বাজার ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে ওই দুই শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, গোসল করতে নেমে তারা পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৫৫ ঘ.