২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাস চাপায় ভূমি কর্মকর্তার মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকায় বুধবার বাস চাপায় এক উপজেলা ভূমি কর্মকর্তা নিহত ও অপর একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 12:35 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

রংপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকায় বুধবার বাস চাপায় এক উপজেলা ভূমি কর্মকর্তা নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত নজরুল ইসলাম (৪০) মিঠাপকুরের উপজেলা সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা ছিলেন। আহত বাবুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নজরুল তার আত্মীয় বাবুলকে নিয়ে মোটরসাইকেলে রংপুর যাচ্ছিলেন। দুপুর সোয়া ২টার দিকে তারা বলদীপুকুরে পৌঁছলে গাইবান্ধাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নজরুলের মৃত্যু হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/ডিডি/১৮৩০ ঘ.