২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াল কিলার রসুকে জিজ্ঞাসাবাদ করবেন তিন পুলিশ কর্মকর্তা

সিরিয়াল কিলার রসু খাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ। কমিটি ১১ নারী হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য জানতে রসুকে জিজ্ঞাসাবাদ করবে। তিন সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) টিএম মোজাহিদুল ইসলামকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 06:30 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

চাঁদপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়াল কিলার রসু খাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ। কমিটি ১১ নারী হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য জানতে রসুকে জিজ্ঞাসাবাদ করবে। তিন সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) টিএম মোজাহিদুল ইসলামকে। তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাতে এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সিরাজুল হক ও ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর কাশেম।" রসুকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত মঙ্গলবার দুই দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। রসু খাঁকে (৪০) গত ৭ অক্টোবর গাজীপুরের টঙ্গীর নিরাশপাড়া থেকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ১১ নারীকে হত্যার কথা স্বীকার করেন। গত ১১ অক্টোবর চাঁদপুরের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. আমিরুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৫ ঘ.