নারায়ণগঞ্জ, অক্টোকবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবির চাঁদা না দেওয়ায় নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রেললাইন এলাকায় মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
এরা হলেন- রনি (২৩), সানি (১৭) এবং তাদের বোন রূপা (১৫)। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বাবা রহিম মোল্লা অভিযোগ করেন- তোফাজ্জল বাহিনীর সদস্য সেলিম কয়েকদিন আগে তার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ১০/১২ জন সহযোগী নিয়ে সে দুপুর সাড়ে ৩টার দিকে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট এবং তার তিন ছেলেমেয়েকে জখম করেছে।
এর মধ্যে ছেলে সানি পায়ে এবং মেয়ে রূপা গলায় গুলিবিদ্ধ হয় এবং অপর ছেলে রনি ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বলে তিনি জানান।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, পূর্ব শত্র"তার জের হিসেবে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এখনও কোনো মামলা বা কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24