২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজার এক্সচেঞ্জের ৩০ হাজার টেলিফোন বিকল

কারিগরি সমস্যার কারণে মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের অধীন ৩০ হাজার টেলিফোন অকেজো হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, ১৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি সমস্যার কারণে মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের অধীন ৩০ হাজার টেলিফোন অকেজো হয়ে পড়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উপ-পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মগবাজার এক্সচেঞ্জের সুইচ রুমে কারিগরি ত্র"টির কারণে বিকেল চারটার একটু পরে হঠাৎ করে '৯৩' সিরিজের ৩০ হাজার টেলিফোন অকেজো হয়ে পড়ে। তবে একই এক্সচেঞ্জের অধীন '৮৩' সিরিজের নম্বরগুলো সচল আছে বলে জানান তিনি। বিটিসিএল কর্মকর্তা আরও জানান, এক্সচেঞ্জের যন্ত্রপাতি সরবরাহকারী ফ্রান্সের অ্যালকাটেল কোম্পানির সঙ্গে ই-মেইল ও টেলিফোনে যোগাযোগের মাধ্যমে পরামর্শ নিয়ে ত্র"টি সারানোর কাজ চলছে। এছাড়া অ্যালকাটেলের স্থানীয় প্রতিনিধিরা ঘটনাস্থলে রয়েছেন। বিটিসিএল কর্মকর্তা মোরশেদ রাত সাড়ে ১০ টায় বলেন, যে কোনো সময় টেলিফোনগুলো সচল হয়ে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/২৩১২ ঘ.