২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁও হোটেলে আগুন

রাজধানীর সোনারগাঁও হোটেলের কমপ্রেসার কক্ষে মঙ্গলবার রাতে আগুন লেগে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সোনারগাঁও হোটেলের কমপ্রেসার কক্ষে মঙ্গলবার রাতে আগুন লেগে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯ টার দিকে হোটেলের দক্ষিণ দিকে টিনশেডের কমপ্রেসার কক্ষে আগুন লাগে। হোটেলের কর্মচারীরা ২০/২৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। অগ্নিকাণ্ডে বেশ কিছু ক্ষতি হলেও বিস্তারিত কিছু জানা যায়নি বলে নজরুল ইসলাম জানান। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোটেলের বর্ধিত অংশের দোতলায় কমপ্রেসার কক্ষের বাতাস নিয়ন্ত্রণ পাখা থেকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিকে আগুনের খবরের জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে হোটেল কর্মচারিরা তাদের বাধা দেয় এবং খারাপ ব্যবহার করে। এছাড়া হোটেলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এইচএ/২২৪৪ ঘ.