ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিক দুই ভাইয়ের বিবাদের জেরে দেশের অন্যতম পুরনো বাংলা দৈনিক ইত্তেফাকে বিরাজমান অস্থিরতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পত্রিকাটির সাংবাদিক-কর্মচারীরা।
মঙ্গলবার দুপুরে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে এ দাবি জানান।
সমাবেশে ইত্তেফাক সাংবাদিক, শ্রমিক ও কর্মচারী স্টিয়ারিং কমিটির সভাপতি আবুল খায়ের, কবি আল মুজাহিদী ও ইত্তেফাকের প্রধান প্রতিবেদক মাঈনুল আলম বক্তব্য রাখেন।
ইত্তেফাকে উদ্ভূত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
সমাবেশ শেষে ইত্তেফাক সাংবাদিক, শ্রমিক ও কর্মচারী স্টিয়ারিং কমিটির নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি দেন।
এতে বলা হয়, ইত্তেফাকের সা
bdnews24