ভোলা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইদ্রিস আলম এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- বোরহানউদ্দিন উপজেলার হাসননগর ইউনিয়নের সোলেমান মিয়ার ছেলে তুহিন (২৫)।
রায় ঘোষণার সময় তুহিন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সনের ২৩ আগষ্ট সকাল ১০টার দিকে হাসননগর এলাকার একটি কবরস্থানের পাশের বাগানে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণ করে তুহিন। শিশুটির চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে।
শিশুর দাদা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জুলফিকার আহমেদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউলি করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৮২৮ ঘ.
bdnews24