২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু'টি ইউনিটের একটি সোমবার সকালে বন্ধ হয়ে গেছে। আড়াই শ' মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে বর্তমানে ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

দিনাজপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু'টি ইউনিটের একটি সোমবার সকালে বন্ধ হয়ে গেছে। আড়াই শ' মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে বর্তমানে ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। মঙ্গলবার কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল ১০টার দিকে যান্ত্রিক ত্র"টির কারণে এক নম্বর ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। দুই নম্বর ইউনিটে উৎপাদন চলছে। তিনি বলেন, "ইউনিটটির যান্ত্রিক ত্র"টি নির্ণয় করতে প্রকৌশলীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ত্র"টি নির্ণয় করা সম্ভব হয়নি।" প্রকৌশলী বিশ্বনাথ জানান, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ইউনিটের উৎপাদক ক্ষমতা ১২৫ মেগাওয়াট। তবে উৎপাদন ক্ষমতা কিছুটা কমে যাওয়ায় সর্বোচ্চ ২১০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায় এই কেন্দ্র থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮১৬ ঘ.