২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে এক কেজি হেরোইন আটক

ঢাকা-সিলেট মহাসড়কের সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন তেলিবাজার এলাকায় মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় এক কেজি হেরোইন আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 10:42 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

সিলেট, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কের সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন তেলিবাজার এলাকায় মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় এক কেজি হেরোইন আটক করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। সিলেটের ২১ রাইফেলস ব্যাটালিয়ন, জেলা প্রশাসন এবং মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত চোরাচালান বিরোধী টাস্কফোসের্র অভিযানে এই হেরোইন আটক করা হয়। ২১ রাইফেলস ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মামুন ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকাল ৭টায় শ্যামলী পরিবহনের একটি বাস থেকে কার্বন কাগজে মোড়ানো প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। এই হেরোইন কুষ্টিয়া থেকে সিলেটে নিয়ে আসা হচ্ছিল বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৪৫ ঘ.