২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে শিশুকে জবাই করে হত্যা করেছে বাবা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বাজারে মঙ্গলবার সকালে শতাব্দী পূজা নামে ১০ মাস বয়সী এক শিশুকে জবাই করে হত্যা করেছে তারা বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 10:41 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

পটুয়াখালী, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বাজারে মঙ্গলবার সকালে শতাব্দী পূজা নামে ১০ মাস বয়সী এক শিশুকে জবাই করে হত্যা করেছে তারা বাবা। ঘাতক হৃদয়কৃষ্ণ (৩০) বৈরাগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হৃদয় কৃষ্ণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবিশ্বাসের কারণে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার বনিবোনা হচ্ছিল না। এ কারণে ক্ষিপ্ত হয়ে সকাল ১০টার দিকে নিজের সন্তানকে হত্যা করেন তিনি। উপজেলার মহিপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, হৃদয়ের স্ত্রী পূর্ণিমা বৈরাগী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪১ ঘ.