২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালেক বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান

অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব আব্দুল মালেক মিয়াকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব আব্দুল মালেক মিয়াকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। তাকে দুই বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে জোট সরকারের সময় অকালীন অবসরে পাঠানো এই কর্মকর্তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া রোববার আরও দুটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। গণপূর্ত অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী রেজাউল করিমকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা, নকশা ও বিশেষ প্রকল্প) হিসেবে এক বছরের জন্য এবং চট্টগ্রাম মেরিন একাডেমীর প্রাক্তন প্রধান প্রকৌশলী সাজিদ হোসেনকে একই একাডেমির কমান্ডেন্ট পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এদিকে রোববার ও সোমবার দু'দিনে প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ৪০ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. সামসুজ্জামানকে ডিসিসি'র সচিব এবং ওএসডি উপ-সচিব হুমায়ুন কবীর ও গাজী আলী আকবরকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপ-পরিচালক (উপ-সচিব) মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওএসডি উপ-সচিব খিজির আহমেদ ও ভূবন চন্দ্র বিশ্বাস রাজউকের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএইচ/১৯২৭ ঘ.