রাজশাহী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের এক উপ-সহকারি প্রকৌশলীকে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর শালবাগান এলাকার বাসা থেকে সুলতান আহমেদকে গ্রেপ্তারের পর তাকে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
ওসি জানান, চাকরি দেওয়ার নামে বিভিন্ন সময়ে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে সুলতান আহমেদের বিরুদ্ধে রাজশাহীর আদালতে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় স
bdnews24