২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পাউবো'র দরপত্র ছিনতাইয়ের চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের ৩২ কোটি টাকার কাজের দরপত্র রোববার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল দুর্বৃত্ত। তবে পুলিশের বাধায় তাদের প্রচেষ্টা ভেস্তে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 02:18 PM

Updated : 07 Jul 2022, 06:41 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের ৩২ কোটি টাকার কাজের দরপত্র রোববার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল দুর্বৃত্ত। তবে পুলিশের বাধায় তাদের প্রচেষ্টা ভেস্তে যায়।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান জানান, শিবগঞ্জে পদ্মার বাম তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় নদী ভাঙন রোধে ৩২ কোটি টাকার দরপত্র দাখিলে শেষ দিন ছিল রোববার দুপুর ২টা পর্যন্ত। ওই একই দরপত্র পাউবো'র রাজশাহী বিভাগীয় কার্যালয়ে দাখিলের সময় ছিল দুপুর ১টা পর্যন্ত।

তিনি জানান, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে দাখিলকৃত দরপত্র নিয়ে একটি গাড়ি চাঁপাইনবাবগঞ্জ পাউবো কার্যালয়ে প্রবেশের সময় ২৫/৩০ জনের একদল দুর্বৃত্ত দরপত্রভর্তি বস্তাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় জেলা পাউবো কার্যালয়ে মোতায়েন থাকা পুলিশ বাধা দিলে তারা পালিয়ে যায়।

দুর্বৃত্তদের পরিচয় তিনি জানাতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৪ ঘ.