২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গৃহবধূর, কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গোপালগঞ্জ শহরের চর সোনাকুড় এলাকা থেকে রোববার সকালে লাকী বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা ১০ মাইল নামক স্থানে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। তার গলায় রশি প্যাঁচানো ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

গোপালগঞ্জ/কুষ্টিয়া, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ শহরের চর সোনাকুড় এলাকা থেকে রোববার সকালে লাকী বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা ১০ মাইল নামক স্থানে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। তার গলায় রশি প্যাঁচানো ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: গোপালগঞ্জ: ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। লাকী বেগম এর বড় ভাই রহমান সিকদার অভিযোগ করেন, লাকীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে তার স্বামী আমিনুর রহমান পালিয়ে গেছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ এসে সকাল ১০টার দিকে লাকীর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। কুষ্টিয়া: ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, ভেড়ামারার ১০ মাইলে রাস্তার পার্শ্ববর্তী খাদে মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করলেও পরিচয় পায়নি। কেউ তাকে চিনতে পারছে না। সম্ভবত ওই ব্যক্তির বাড়ি কুষ্টিয়া জেলার বাইরে। তিনি বলেন, ওই ব্যক্তির গলায় রশি প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ওসি জানান, আনুমানিক চল্লিশ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানার জন্য ভেড়ামারা থানা পুলিশ বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২০ ঘ.