২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত

বান্দরাবনের রুমা উপজেলায় শনিবার সন্ধ্যায় রাতে একটি সন্ত্রাসী গ্র"পের নিজেদের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে পুলিশ প্রশাসন বলছে, তারা গোলাগুলির খবর পেলেও ঘটনাস্থলে গিয়ে কোনো লাশ পায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 12:08 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

বান্দরবান, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরাবনের রুমা উপজেলায় শনিবার সন্ধ্যায় রাতে একটি সন্ত্রাসী গ্র"পের নিজেদের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে পুলিশ প্রশাসন বলছে, তারা গোলাগুলির খবর পেলেও ঘটনাস্থলে গিয়ে কোনো লাশ পায়নি। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় সামারঝিরি এলাকায় চিটাগং হিলট্র্যাক্টস ন্যাশনাল ফ্রন্ট (সিএইচটিএনএফ) এর দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে তিনজন মারা যায়। রুমা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সদস্য গঙ্গাপাড়ার বাসিন্দা কে চাই প্র" মারমা সাংবাদিকদের জানান, তিনিসহ আশপাশের লোকজন শনিবার রাত ৯টার দিকে গুলির শব্দ শুনতে পান। তারা খবর পেয়েছেন গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার দুপুরে বান্দরবান পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ে জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও-১) লিয়াকত আলী সাংবাদিকদের জানান, পুলিশও রুমায় এ ধরনের গোলাগুলির খবর পেয়েছে। তিনি জানান, এ ব্যাপারে খবর নিতে রুমা থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার কামাল জানান, তারাও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি ও তিন সন্ত্রাসী নিহতের খবর শুনেছেন। তবে ঘটনাস্থল সামারঝিরি ও আশপাশের এলাকায় বহু খোঁজাখুঁজি করেও কোনো মৃত দেহ পায়নি পুলিশ। তাই তারা নিশ্চিত করে বলতে পারছে না কেউ নিহত হয়েছে কিনা। তিনি জানান, এলাকার লোকজন পুলিশকে বলেছেন- রাতে কয়েকজন লোককে অন্যরা কাঁধে করে নিয়ে যেতে দেখেছেন তারা। গোলাগুলিতে নিহতদের লাশ বা আহতদের সরিয়ে ফেলা হতে পারে বলে ওসি জানান। পুলিশের ধারণা পাহাড়ে সন্ত্রাসী গ্র"পের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ৯ আগস্ট রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা এলাকা থেকে বান্দরবানের ঠিকাদার ফারুককে অপহরণ করা হয়। পরে ফারুক দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান। এর পর রোয়াংছড়ির খানসামা এলাকা থেকে দুই শ্রমিককে অপহরণ করা। এসব ঘটনায় সিএইচটিএনএফ এর সন্ত্রাসীরা জড়িত বলে পুলিশের কাছে খবর রয়েছে। এ দুটি ঘটনার পর ১৬ আগস্ট নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকা থেকে পিএইচপি রাবার প্ল্যান্টেশনের কর্মকর্তা এবং অপর একটি রাবার বাগানের শ্রমিকসহ দুজনকে অপহরণ করে সন্ত্রাসীরা। এক সপ্তাহের মাথায় তারা মুক্তি পায়। এ ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করে পুলিশ ও বিডিআর। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন তারা সিএইচটিএনএফ এর সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৫ ঘ.