২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সাবিনা

কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। রাত ৯টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তাদের সাক্ষাৎ হয়। এ সময় সাবিনা তার বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলে তিনি তা অধীর আগ্রহে শোনেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 09:24 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। রাত ৯টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তাদের সাক্ষাৎ হয়। এ সময় সাবিনা তার বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলে তিনি তা অধীর আগ্রহে শোনেন। প্রধানমন্ত্রী সাবিনার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং বর্তমান অবস্থা জানতে চান।" দুই বছর আগে সাবিনা জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হলে শেখ হাসিনা তাকে দেখতে গিয়েছিলেন। সে সময়ে দ্রুত তার উন্নত চিকিৎসার জন্য উদ্যোগী ভূমিকা পালন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসএম/এজে/এসএইচ/২৩০৪