নেত্রকোনা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জল মহাল দখল নিয়ে শনিবার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নে আ. লীগ ও যুবলীগ নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
এদের মধ্যে আ. লীগের সাইদুর রহমান (৩৮), আল আমিন (৩২), যুবলীগের আজিম উদ্দিন (২৭), রুবেলসহ (২৮) কয়েকজনকে খালিয়াজুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, নূরপুর বোয়ালী গ্রামের যুবলীগ নেতা শামীম নাওঠানা জলমহাল সরকার থেকে ইজারা নিয়ে শনিবার সকালে দখল করতে যান। এ সময় ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন চৌধুরী বাধা দিলে দু'গ্র"পের সংঘর্ষ বাধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৭ ঘ.
bdnews24