ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার প্রেস সচিব মারুফ কামাল খান শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
মারুফ কামাল বলেন, "বিরোধী দলীয় নেতা প্রেসিডেন্ট ওবামাকে অভিনন্দন বার্তা দিয়েছেন। বার্তায় আশাবাদ ব্যক্ত করে বলা হয়েছে, একটি শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার এই পুরস্কার অর্জন বিশ্বের বিভিন্ন দেশ-জাতি-গোষ্ঠী-স
bdnews24