২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছঘাট দখল নিয়ে ভোলায় সংঘর্ষে আহত ২০

ভোলার তজুমদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনে শুক্রবার দুপুরে মাছঘাট দখলকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মান্নান ও ভুট্টর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে স্থানীয়রা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 02:56 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ভোলা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার তজুমদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনে শুক্রবার দুপুরে মাছঘাট দখলকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মান্নান ও ভুট্টর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে স্থানীয়রা জানায়। এদের মধ্যে সাতজনকে ভোলা সদর হাসপাতাল ও তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- বাদল, তসলিম ও সালাউদ্দিন। পুলিশ ও আহতরা জানান, চর জহিরউদ্দিনের পাইলট ঘাটের মাছঘাট দখল নিয়ে আওয়ামী লীগ নেতা মান্নান গ্র"পের সঙ্গে ভুট্টর গ্র"পের র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স