২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্র ফাঁস: প্রতারকদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রশ্নপত্র ফাঁস চেষ্টার সঙ্গে জড়িত প্রতারকদের কাছ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। তিনি বলেছেন, "প্রতিবছর প্রশ্নপত্র ফাঁসের নামে একশ্রেণীর প্রতারক অভিভাবক ও ছাত্রদের প্রতারণা করে আসছে। কিন্তু এসব প্রশ্নের সঙ্গে প্রকৃত প্রশ্নের কোনও মিল থাকে না। তাই এসব প্রতারকদের কাছ থেকে সকলকে সতর্ক থাকতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশ্নপত্র ফাঁস চেষ্টার সঙ্গে জড়িত প্রতারকদের কাছ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। তিনি বলেছেন, "প্রতিবছর প্রশ্নপত্র ফাঁসের নামে একশ্রেণীর প্রতারক অভিভাবক ও ছাত্রদের প্রতারণা করে আসছে। কিন্তু এসব প্রশ্নের সঙ্গে প্রকৃত প্রশ্নের কোনও মিল থাকে না। তাই এসব প্রতারকদের কাছ থেকে সকলকে সতর্ক থাকতে হবে।" শুক্রবার সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, এবার মেডিকেল কলেজে ভর্তি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সতর্কতা ও পদক্ষেপ নেওয়া হয়েছিল। এ কাজে গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোও কাজ করেছে। আগামীতেও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এর আগে স্বাস্থমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ডা. আনোয়ার হোসেন মুন্সী ও আবু তাহের এবং স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের পরিচালক অধ্যাপক খন্দকার মো. সিফায়েত উল্লাহ মন্ত্রীর সঙ্গে ছিলেন। এ বছর ১৭টি সরকারি মেডিকেল কলেজের ২৩১০টি আসনের বিপরীতে ২১টি কেন্দ্রে ৩৬১৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এসএইচ/২০১৯ ঘ.