মাগুরা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার ভায়না মোড়ের বাসস্ট্যান্ড থেকে শুক্রবার একটি ভারতীয় শাটার গান এবং দুই রাউন্ড গুলিসহ মনি মোহন বোস (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর জেলার শিতলজুড়ি গ্রামের ভবেন্দ্রনাথ বোসের ছেলে মনি মোহন বোস ঝিনাইদহ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি সংগ্রহ করে ফরিদপুর নিয়ে যাচ্ছিলেন। মাগুরা শহরের ভায়না মোড়ের বাসস্ট্যান্ডে পুলিশ তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে।
মনি মোহনকে পরে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৮ ঘ.
bdnews24