ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গণখাতে ক্রয় আইনের সংশোধনীর কড়া আপত্তি জানিয়ে বিএনপি বলেছে, এর ফলে সরকারি ক্রয়খাতে অস্বচছতা ও দুর্নীতি বাড়ার পাশাপাশি পথ খুলবে নির্ভেজাল দলীয়করণের।
শুক্রবার সকালে বিএনপির পক্ষে এক সংবাদ সম্মেলনে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক ওই সংশোধনীকে 'অযৌক্তিক ও দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা' বলেও অভিহিত করেন।
তিনি বলেন, "প্রস্তাবিত সংশোধনীসমূহে উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি অর্থের অপচয়, গুণগত মান অনিশ্চিতকরণ, স্বচ্ছতা ও সুশাসন জলাঞ্জলি এবং দরিদ্র জনসাধারণের বঞ্চনা ছাড়া আর কিছুই সাধিত হবে না।
"এতে নির্ভেজাল দলীয়করণের দ্বার উন্মুক্ত হবে। জনগণের অর্থ-সম্পদ লুটপাটের ফাঁক-ফোকড় বের করার চেষ্টায় সর্বশক্তি নিয়োগের অংশ হিসেবে বর্তমান সরকার এসব সংশোধনী এনেছে। এটা সরকারের অযৌক্তিক ও দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা।"
প্রস্তাবিত সংশোধনীগুলো প্রত্যাখ্যান করতে জাতীয় সংসদ ও সংশ্লিষ্ট সংসদীয় কমিটির প্রতিও আহবান জানান তিনি।
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে গণখাতে ক্রয় আইনের কিছু সংশোধনীর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ঠিকাদাররা অভিজ্ঞতা ছাড়াই দুই কোটি টাকা পর্যন্ত কাজ করতে পারবেন। তবে প্রাক্কলিত ব্যয়ের পাঁচ শতাংশের অতিরিক্ত কম দরে কেউ দর প্রস্তাব করলে তা বাতিল হবে।
দুই কোটি টাকা পর্যন্ত কাজের জন্য আবার লটারি চালুর কথাও বলা হয় সংশোধনীতে।
গুলশানে দলীয় চেয়াপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন বিএনপির সহ-সভাপতি সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন।
ড. ওসমান ফারুক জানান, বিএনপি সরকারের আমলে গণখাতে সরকারি ক্রয় আইন প্রর্বতন করা হয়। সুশাসনের ক্ষেত্রে এই আইনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মন্ত্রিসভার সংশোধনীগুলো ব্যাখ্যা করে তিনি বলেন, "গণখাতে ক্রয় আইনে ঠিকাদারের সুষ্ঠু অভিজ্ঞতার বিধানের সংশোধনীতে 'দুই কোটি টাকা পর্যন্ত সরকারি ক্রয়ের ক্ষেত্রে ঠিকাদারী প্রতিষ্ঠানের কোনও পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না'
bdnews24