ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল সঠিক তথ্য ভিত্তিক অনুষ্ঠানমালা প্রচারে আগ্রহ প্রকাশ করলে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠানমালা প্রচারে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার সংসদে তিনি বলেন, "প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে অনুষ্ঠান সম্প্রচার বিষয়ে যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।"
সংসদে অনুপস্থিত বিএনপি দলীয় সাংসদ এ. এম মাহবুব উদ্দিন খোকনের লিখিত প্রশ্ন ছিলো- ১৫ই আগস্ট নিয়ে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার যে রকম বিস্তারিত অনুষ্ঠানমালা প্রচার করছে, তেমনিভাবে ৭ই নভেম্বর যা সিপাহী বিপ্লব দিবস ও শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী নিয়ে বিস্তারিত অনুষ্ঠানমালা প্রচারে বর্তমান সরকারের কোন পরিকল্পনা আছে কিনা?
তথ্যমন্ত্রী লিখিত উত্তরে জানান, "আছে। তবে এ বিষয়ে বিরোধীদল যদি সঠিক তথ্যভিত্তিক অনুষ্ঠানমালা প্রচারে আগ্রহ প্রকাশ করে।"
আবুল কালাম আজাদ প্রশ্নোত্তরে জানান, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত তথাকথিত সিপাহী বিপ্লব দিবস বস্তুতঃ মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে চিহ্নিত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের বর্তমান গণতান্ত্রিক সরকার তার আদর্শিক দৃষ্টিকোণ থেকে ওই দিন বিশেষ অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করবে।
তিনি আরও জানান, ১৯৭৫ সালের ৭ নভেম্বর প্রতিবিপ্লবের উন্মত্ত সৈনিকদের নিমর্মতার শিকার বাংলাদেশ টেলিভিশনের চারজন শহীদ কর্মকর্তার স্মরণে আগামী ৭ ই নভেম্বর বিশেষ অনুষ্ঠান স
bdnews24