২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে বাগেরহাটে একজনের মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে একজনের ফাঁসিতে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বাগেরহাটের একটি আদালত। এ ছাড়া তাকে দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

বাগেরহাট, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে একজনের ফাঁসিতে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বাগেরহাটের একটি আদালত। এ ছাড়া তাকে দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দণ্ডিত মো. হাবিবুর রহমান তালুকদার (৫২) জেলার মোরেলগঞ্জ উপজেলার উত্তর সুতালড়ি গ্রামের আব্দুল জলিল তালুকদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ে মামলার অপর তিন আসামি দোলেয়া বেগম (৪২), খোকন তালুকদার (৩০) ও আঞ্জুমানারা বেগমকে (৩৮) বেকসুর খালাস দেওয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম বৃহস্পতিবার এই রায় দেন। মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৮ সালের ১০ অক্টোবর কথা কাটাকাটির জের ধরে হাবিবুর রহমান পিঁড়ি দিয়ে তার স্ত্রী পারভীন আক্তারের (৩৫) মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পারভীনের চাচা আব্দুল লতিফ তালুকদার বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০০ সালের ৩ জানুয়ারি মাসে হাবিবুর রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১০ ঘ.