২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম এলাকা থেকে বুধবার সন্ধ্যায় একটি কষ্টিপাথরের গোপাল মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 07:25 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

বাগেরহাট, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম এলাকা থেকে বুধবার সন্ধ্যায় একটি কষ্টিপাথরের গোপাল মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, গোপন সংবাদ পেয়ে মোরেলগঞ্জের মহেশপুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা বনগ্রাম পৌঁছলে পাচারকারীরা ভ্যানসহ মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পৌনে ৮ কেজি ওজন মূর্তিটি এখন পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ে রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২০ ঘ.