২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দু'দলের সংঘর্ষ, আহত ৩০

বাসে যাত্রী ওঠানো নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড মোড়ে দু'দলের সংঘর্ষে বুধবার অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় বাস, ট্রাক, মাইক্রোবাস এবং ৫০টি দোকানে ভাংচুর ও লুটপাট হয়। এ কারণে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 06:38 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ফরিদপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসে যাত্রী ওঠানো নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড মোড়ে দু'দলের সংঘর্ষে বুধবার অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় বাস, ট্রাক, মাইক্রোবাস এবং ৫০টি দোকানে ভাংচুর ও লুটপাট হয়। এ কারণে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আনিসুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন ও বনফুল পরিবহনের দু'টি বাস প্রায় একই সময়ে বিশ্বরোড মোড়ে পৌঁছে। এ সময় বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে ওই দু'টি পরিবহনের কাউন্টারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ থেকে তারা দুপুর সাড়ে ১২টায় প্রথম দফা, দেড়টার দিকে দ্বিতীয় দফা এবং বিকেল ৩টার দিকে তৃতীয় দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একপক্ষে পাশের দক্ষিণ হাসামদিয়া, বাইশাখালী, হাজরাআটি ও কুঠিবাড়ী-চরকান্দা গ্রামের এবং অপরপক্ষে পূর্ব হাসামদিয়া ও আতাদি গ্রামের লোকজন রামদা ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ইটপাটকেলও নিক্ষেপ করে তারা। পুলিশ কর্মকর্তা বলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রনিনিধি/ডিডি/০০৩০ ঘ.