২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য ওয়েব পোর্টাল তৈরি করবে তথ্য কমিশন

তথ্য কমিশন জাতীয়ভাবে সরকারী ডাটাবেজ তথ্য ওয়েব পোর্টাল তৈরি করতে যাচ্ছে। তথ্য কমিশনের চেয়ারম্যান আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 05:02 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য কমিশন জাতীয়ভাবে সরকারী ডাটাবেজ তথ্য ওয়েব পোর্টাল তৈরি করতে যাচ্ছে। তথ্য কমিশনের চেয়ারম্যান আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তথ্য অনুসন্ধানের জন্য একটি শক্তিশালী কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা উচিত বলে মন্তব্য করে তিনি জানান, এ ব্যাপারে আন্তর্জাতিক সংস্থা ও দাতাদেশগুলোর আগ্রহ রয়েছে। তথ্য কমিশনের চেয়ারম্যান আজিজুর রহমান ও অন্য দু' কমিশনার বর্তমানে দেশের বিভিন্নস্থান ঘুরছেন। তারা সরকারি কর্মকর্তা-কর্মচারি, এনজিও, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সাংবাদিক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের এ আইন সম্পর্কে বোঝানোর কাজ করছেন। এই আইনটি ছাপিয়ে সারা দেশে প্রচার করা হবে বলেও তিনি জানান। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) ভবনে তথ্য কমিশনের জন্য অস্থায়ী কার্যালয় করা হয়েছে। আজিজুর রহমান বলেন, কার্যালয়ের জন্য আমরা সরকারের কাছে ৩৩ ডেসিমেল জমির জন্য আবেদন করেছি। জমি পাওয়া গেলেই স্থায়ী কার্যালয় করা হবে। সারা দেশে জনবল নিয়োগের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তথ্য কমিশনের চেয়ারম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসএইচ/এইচএ/২৩০০ ঘ.