২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মকে স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন না: রাষ্ট্রপতি

ধর্মকে স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসাবে ব্যবহার না করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া তিনদিনব্যাপী আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মকে স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসাবে ব্যবহার না করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া তিনদিনব্যাপী আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। সিনেট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, "দেশে দেশে যুগে যুগে স্বার্থান্বেষী মহল স্বীয় স্বার্থ চরিতার্থে ধর্মকে ব্যবহার করেছে যা এখনও অব্যাহত আছে। অথচ সকল ধর্মই হিংসা, বিদ্বেষ, হানাহানি ও সংঘাতকে নিরুৎসাহিত করে। মানুষকে ভালবাসতে শেখায় ও স