সাভার, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার উপজেলার আশুলিয়া থেকে বুধবার মস্তকবিহীন অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইলিয়াছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে এলাকাবাসীর কাছে সংবাদ পেয়ে এনায়েতপুর এলাকার রওশন মাস্টারের বাঁশঝাড় থেকে অজ্ঞাত যুবতীর (২৬) লাশ উদ্ধার করা হয়।
পুলিশ মাথাটি খুঁজে পায়নি। মেয়েটির পরনে ছিল পেটিকোট ও ব্লাউজ।
তিনি বলেন, মঙ্গলবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবতীকে ধর্ষণ শেষে জবাই করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24