নরসিংদী, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলার সোনাকান্দী গ্রামে মঙ্গলবার রাতে জোহরা খাতুন (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।
হত্যার অভিযোগে জোহরার স্বামী মোস্তাফা মিয়াকে (৪৫) এলাকাবাসী ধরে পুলিশে দিয়েছে।
এ ঘটনায় জোহরার চাচা উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জোনাব আলী রায়পুরা থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক মো. শাহ আলম জানান, মোস্তাফা মিয়া অধিক রাতে ঘরে ফেরার কারণে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। মঙ্গলবার রাত দেড়টার দিকে এ নিয়ে দু'জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মোস্তফা গলাটিপে জোহরাকে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.
bdnews24