ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় কমিটির সভাপতির পদ থেকে আবদুল জলিলকে সরানোর পক্ষে যুক্তি দেখিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, নিজেকে ভারসাম্যহীন বলে ঘোষণা দেওয়াই তার বাদ পড়ার কারণ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা বুধবার সাংবাদিকদের বলেন, "উনি নিজেই নিজেকে ভারসাম্যহীন বলে ঘোষণা দিয়েছেন। তাই সংসদীয় স্থায়ী কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।"
বিতর্কিত বক্তব্যের জন্য আলোচিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জলিলকে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
স
bdnews24