যশোর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের মনিরামপুর উপজেলার সিংহের খাজুরা গ্রামে মঙ্গলবার বিকেলে এ বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শমস মোড়ল (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের আবুল বাশার, মনির হোসেন, আহাদ আলী ও জাহানারা বেগমকে আটক করেছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম জানান, বিকেল ৪টার দিকে গাছের ডাল কাটা নিয়ে শমস মোড়লের সঙ্গে কয়েকজন প্রতিবেশীর ঝগড়া বাধে।
এর এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
এখনও থানায় কোনো মামলা হয়নি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24