২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি'র ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৯-'১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার সময়সূচি আংশিক পরিবর্তন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 04:52 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৯-'১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার সময়সূচি আংশিক পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠেয় সকল বিভাগের ভর্তি পরীক্ষা বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া আইন ও বিচার বিভাগের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত ১৮ অক্টোবর বেলা ১টার পরিবর্তে ওইদিন বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, তথ্যব্যবস্থা, মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের অ-বাণিজ্য গ্র"পের এবং আইন ও বিচার বিভাগের একাংশের ভর্তি পরীক্ষা নির্ধারিত দিনে মূল ক্যাম্পাসের বাইরে নগরীর রাজশাহী কলেজে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্য পরীক্ষার্থীদেরকে নিজ দায়িত্বে সংশ্লি