সুনামগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ সদর উপজেলার শাখাইতি গ্রামে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে দুই সহোদরা শিশুর মৃত্যু হয়েছে।
এরা হল- উপজেলার মোহনপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের রমজান আলীর মেয়ে লাভলি আক্তার (৭) ও ডলি আক্তার (৫)।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঞ্জব আলী জানান, নানা বাড়িতে বেড়াতে গিয়ে দুই বোন দুপুর ২টার দিকে বাড়ির পাশের ডোবায় খেলতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪০ ঘ.
bdnews24