২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীর গেটে গভীর রাতে দুর্ঘটনার কবলে মাইক্রোবাস

ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেটের সামনে সোমবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সাজানো চত্বরে উঠে পড়ে। দুর্ঘটনাকবলিত গাড়িটি সেনানিবাস লাগোয়া নির্মাণাধীন সিটিএস ভবনের দেয়ালে গিয়ে ধাক্কা খেলে সেটি থেকে ধোঁয়া বের হতে থাকে। এতে গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনানিবাসের সৌন্দর্যবধনকারী কয়েকটি গাছও দুমড়ে মুচড়ে যায় ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 10:19 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেটের সামনে সোমবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সাজানো চত্বরে উঠে পড়ে। দুর্ঘটনাকবলিত গাড়িটি সেনানিবাস লাগোয়া নির্মাণাধীন সিটিএস ভবনের দেয়ালে গিয়ে ধাক্কা খেলে সেটি থেকে ধোঁয়া বের হতে থাকে। এতে গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনানিবাসের সৌন্দর্যবধনকারী কয়েকটি গাছও দুমড়ে মুচড়ে যায় । ট্রাস্ট ব্যাংকের অর্থায়নে সিটিকেএস ভবনটি নির্মিত হচ্ছে। এর সামনেই সেনানিবাসের সৌন্দর্যবধনকারী চত্বর। কাফরুল থানার সহকারী উপপরিদর্শক মো. মোর্শেদ ঘটনাস্থল থেকে রাত ২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টা ৫০ মিনিটের দিকে মাইক্রোবাসটি (ঢাকা- মেট্রো চ-৫১৭২৬২) জাহাঙ্গীর গেটের আইল্যাণ্ডে উঠে যায়। নির্মাণাধীন সিটিকেএস ভবনের দেয়ালে গিয়ে সেটি ধাক্কা খায়। দুর্ঘটনার পর পরই সেনা গোয়েন্দারা সেখানে ছুটে যান বলে জানান মো. মোর্শেদ। একজন প্রত্যক্ষদর্শী জানান, দূর্ঘটনার পর গাড়িটি থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানান, গাড়ির যাত্রীরা তাদের পরিচয় জানাতে রাজি হননি। তবে তাদের একজন জানান, তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একটি বিয়ের দাওয়াত খেয়ে গুলশানে নিজেদের বাসায় ফিরছিলেন। পুলিশ কর্মকর্তা জানান, গাড়িটির মালিক ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াসউদ্দিন মোল্লার ভাই আলী মোল্লার শ্বশুরের। আলী মোল্লাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে তিনি জানান। মোর্শেদ বলেন, নোওয়া মাইক্রোবাসটি পুরনো বিমানন্দর সড়ক থেকে মহাখালীর দিকে যাওয়ার জন্য বাক নিতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাতেই পুলিশের রেকার দিয়ে গাড়িটি উদ্ধারের কাজ চলছিলো বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েয়ন্টিফোর ডটকম/এএনএস/এসএইচ/এইচএ/০৩৩০ ঘ.