২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

পাবনার সুজানগর উপজেলার ভাটিকয়া গ্রামে সোমবার দুপুরে দু'দলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি বাড়িতে ভাংচুর ও লুটপাট হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 11:28 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

পাবনা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগর উপজেলার ভাটিকয়া গ্রামে সোমবার দুপুরে দু'দলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি বাড়িতে ভাংচুর ও লুটপাট হয়। আহতদের মধ্যে দিলবর মণ্ডল (৪৫), আব্দুর রশিদ মণ্ডল (৪০), আলেয়া খাতুন (৩৫), হাজেরা খাতুন (৫৫), নুরজাহান খাতুন (৩০), আব্দুল মজিদ (৩২), সবুজ (২২) ও মরিয়ম খাতুনসহ (৩৫) মোট ১১ জনকে পাবনা ও সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের মতি মোল্লা-ফিরোজ মোল্লা গ্র"পের সঙ্গে দীর্ঘদিন ধরে দিলবর মণ্ডল-রশিদ মণ্ডল গ্র"পের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে দুপুর ১টার দিকে মতি মোল্লা ও ফিরোজ মোল্লার নেতৃত্বে তাদের ২৫/৩০ জন সমর্থক দিলবর মণ্ডল ও রশিদ মণ্ডলের বাড়িতে হামলা চালালে ২০ জন আহত হয়। ওই সময় পাঁচটি বাড়িতে ভাংচুর ও লুটপাট চলে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭২০ ঘ.