২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরের মধ্যবাজারে রোববার রাতে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে। রাত ১০টার দিকে হাসান ট্রেডার্স নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 07:06 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

সুনামগঞ্জ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরের মধ্যবাজারে রোববার রাতে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে। রাত ১০টার দিকে হাসান ট্রেডার্স নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণ আসে। আগুন নেভাতে গিয়ে ২০ জন আহত হয়েছে। তাদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে মধ্যবাজারের ১০টি মুদি, ৫টি কাপড়ের, ৩টি ফার্মেসি, ১টি রেস্তোরাঁসহ অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় পাশের ছাতক উপজেলার দমকলের একটি ইউনিট এসে আগুন নেভায়। পুরো হিসাব জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.