২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি প্রধান সাইদুর রহমানকে গ্রেপ্তারের নির্দেশ

জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ'র (জেএমবি) প্রধান সাইদুর রহমানসহ তিন পলাতক আসামিকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া মামলার পরবর্তী তারিখে আদালতে হাজির না হলে তাদের মাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

হবিগঞ্জ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ'র (জেএমবি) প্রধান সাইদুর রহমানসহ তিন পলাতক আসামিকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া মামলার পরবর্তী তারিখে আদালতে হাজির না হলে তাদের মাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়। রোববার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মাহবুব উল হক এ আদেশ দেন। পলাতক অপর দুই আসামি হলেন- সফিকুল ইসলাম ও সালাহউদ্দিন। ২০০৫ সালের ১৭ আগস্ট হবিগঞ্জের পাঁচটি স্থানে সিরিজ বোমা হামলার মামলায় এই তিনজনসহ মোট আটজন অভিযোগপত্রভুক্ত আসামি। এর মধ্যে গ্রেপ্তার পাঁচ আসামিকে রোববার আদালতে হাজির করা হয়। এরমধ্যে জেএমবি'র আইটি শাখার প্রধান এ এইচ এম শামিম, আজিজুল ইসলাম গাজী, হাজেফ হুজাইফা ও বেলাল হোসেন তামিমকে হবিগঞ্জ কারাগার ও সালেহীনকে সিলেট কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ ব্যাপারে পাবলিক প্রসিকিউটর (পিপি) আকবর হোসেন জিতু বলেন, "আগামী ২৩ নভেম্বর মামলার পরবর্তী তারিখে তাদের আবারও আদালতে হাজির করা হবে।" ২০০৫ সালের ১৭ আগস্ট হবিগঞ্জের পাঁচস্থানে বোমা হামলা মামলার পর একইদিন সদর থানায় পাঁচটি মামলা হয়। ওই পাঁচ মামলায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এসএইচ/২২৪২ ঘ.